চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে আমদানি পণ্য লোড করার পর লাইটার জাহাজগুলোকে ৭২ ঘণ্টার মধ্যে বন্দর সীমানা ছাড়তে নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। রাষ্ট্রীয় প্রয়োজনে এবং বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জনস্বার্থে গতকাল এ বিজ্ঞপ্তি জারি করেছে চবক। বন্দর কর্তৃপক্ষের ডেপুটি কনজারভেটরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সকল পণ্যের সাপ্লাই চেইন অবিঘ্নিত রাখা, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা ও নিরাপদ নৌ চলাচলের স্বার্থে মালামাল লোড করার পর […]