মায়ের সঙ্গে দক্ষিণ খুলশী এলাকা থেকে নগরীর লালখান বাজারে অবস্থিত আমিন সেন্টারে এসেছে সাত বছর বয়সী শিশু রাফা। পছন্দের পোশাকের জন্য মায়ের হাত ধরে ঘুরছে দোকানে দোকানে। কয়েকটি দোকান ঘুরে পছন্দের পোশাক ক্রয় করে ক্ষুদে শিশু। ঈদের রঙিন পোশাক হাতে নিয়ে বেশ খুশি রাফা। কথার প্রসঙ্গে রাফার মা আমেনা বেগম বলেন, কয়েক বছর ধরেই মার্কেটটি থেকে বাচ্চাদের জন্য পোশাক ক্রয় করে থাকি। অন্যান্য মার্কেটের তুলনায় সাশ্রয়ী দামে ক্রয় করা যায়। তাছাড়া পোশাকের কালেকশনও থাকে সবসময়। যার ফলে শিশুদের পোশাকের […]