চট্টগ্রাম শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

ঈদগাঁও সংবাদদাতা

২১ নভেম্বর, ২০২৬ | ১:৪০ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় তামিম ইকবাল চৌধুরী (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সদর উপজেলার খরুলিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
 
 
তামিম উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী উত্তর সাতজোলাকাটা গ্রামের হাজী বাড়ির মরহুম আব্দুর রশিদের ছোট ছেলে। তিনি কক্সবাজার সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। 
 
 
ইসলামাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওমর মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তামিমের মৃত্যু হয়েছে। 
 
 
এ বিষয়ে জানতে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীর মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 
 
 
ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলামের দুই দুইটি নম্বরে কল করা হলেও তাকেও পাওয়া যায়নি। 
 
 
পারিবারিক সূত্র জানিয়েছে, আজ শনিবার সকাল ১১টায় পোকখালী ইউনিয়নের ছুরুম্মা মুরা পাহাড় সংলগ্ন কবরস্থান মাঠে তার দ্বিতীয় জানাজার পর তাকে কবরস্থানে দাফন করা হয়।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট