চট্টগ্রাম শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

কক্সবাজারে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজারে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজার সংবাদদাতা

২১ নভেম্বর, ২০২৬ | ১১:৩৫ পূর্বাহ্ণ

কক্সবাজার সদর থানার বহুল আলোচিত ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আত্মগোপনে থাকা পলাতক আসামি মো. রুবেলকে (২৫) গ্রেপ্তার করেছে এসআরবি-১৫।
 
 
গ্রেপ্তার মো. রুবেল কক্সবাজার সদর মডেল থানার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলী (হালিমা পাড়া) এলাকার মৃত আবুল বশরের ছেলে।
 
 
শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টায় কক্সবাজার সদর থানার পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 
 
শনিবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আ. ম. ফারুক।
 
 
তিনি জানান, পাহাড়তলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় ও আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট