আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোয় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বুধবার (১৮ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য দিয়েছেন।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এ সদস্যদের মোতায়েন করা হয়েছ বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চলছে।
এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে মঙ্গলবার রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর পৈতৃক বাড়িতে আগুন লাগার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা এ আগুন দিয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের বিবরণ অনুযায়ী, আওয়ামী লীগ ও দলটির ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জিলানির পাটগাতি গ্রামের বাড়িতে যান। মিছিলকারীরা চড়াও হলে বাড়ির লোকজন ঘর ছেড়ে চলে যান। পরে মিছিলকারীরা সেখানে আগুন ধরিয়ে দেয়।
পূর্বকোণ/ইবনুর

















