চট্টগ্রাম মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

রাউজান সংবাদদাতা

২৬ অক্টোবর, ২০২৬ | ১০:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাহাত (২১) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মনহর আলী চৌধুরী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। তিনি ওই ঘরে ইলেকট্রিক মিস্ত্রির সাহায্যকারী হিসেবে কাজ করছিলেন।

নিহত তরুণ রাহাত রাউজান সদর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের সিএনজি চালিত অটোরিকশা চালক মো. জাকিরের একমাত্র ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকদের মতে, বিদ্যুতের প্রধান সংযোগের সুইচ বন্ধ না করে এবং পায়ে স্যান্ডেল ছাড়া কাজ করার সময় অসাবধানতাবশত তারে হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীরা তাকে দ্রুত রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডা. মো. ইয়াকুব জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। আমরা বিস্তারিত খোঁজ নিচ্ছি।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট