সরকারি হাসপাতালে দায়িত্ব পালন না করে ডিউটি চলাকালীন বেসরকারি চেম্বার বা ক্লিনিকে রোগী দেখা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দিয়ে জানান, এই নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট চিকিৎসকের লাইসেন্স স্থগিতসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সরকারি চিকিৎসকরা কর্মকালীন সময়ে ব্যক্তিগত প্র্যাকটিস করতে পারবেন না। এটি নিশ্চিত করতে সারা দেশে গোয়েন্দা নজরদারি ও তদারকি জোরদার করা হয়েছে। তিনি […]