চট্টগ্রাম শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু

ফটিকছড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু

ফটিকছড়ি সংবাদদাতা

১৩ মে, ২০২৬ | ১০:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে জুয়েল আরমান (৩১) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

 

 

বুধবার (১৩ মে) বিকেল ৪টার দিকে নারায়ণহাট ইউনিয়নের মির্জাহাট এলাকায় তার বাবার ব্যবসায়িক প্রতিষ্ঠানের গোডাউন থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুয়েল আরমান নারায়ণহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইদিলপুর বড়বাড়ির জবুরুল ইসলাম সওদাগরের ছোট ছেলে।

 

 

জুয়েল আরমানের মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, তিনি স্ট্রোক করে মারা গেছেন। তবে স্থানীয় একাধিক সূত্রের দাবি, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে দোকানের এক কর্মচারী গোডাউনে গেলে সেখানে আরমানের ঝুলন্ত দেহ দেখতে পান। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে আরমানকে উদ্ধার করে ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

হাসপাতাল সূত্র জানায়, আত্মহত্যার বিষয়টি বুঝতে পেরে হাসপাতালের দারোয়ান প্রথমে মরদেহ ভেতরে নিতে বাধা দেন।

 

 

স্থানীয় ইউপি সদস্য আশুতোষ নাথ জানান, তিনি ছেলেটির বাড়িতে গিয়েছিলেন এবং শুনেছেন, আরমান তার বাবার দোকানে আত্মহত্যা করেছেন।

 

 

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিধান চন্দ্র দে জানান, জুয়েল আরমান নামে কোনো যুবকের মৃত্যুর বিষয়ে তারা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না।

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট