জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সেন্ট মার্টিন দ্বীপে অনুষ্ঠিত হয়েছে একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প। শুক্রবার (৭ নভেম্বর) নিপীড়িত নারী ও শিশু অধিকার সহায়তা সেল, চট্টগ্রাম মহানগর ও পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডাক্তার্স অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন সাবেক এমপি ও টেকনাফ – উখিয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিপীড়িত নারী ও শিশু অধিকার সহায়তা সেল, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ও পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডাক্তার্স অ্যাসোসিয়েশনের […]