চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

কর্ণফুলী নদীতে মাছধরার ট্রলারে আগুন

অনলাইন ডেস্ক

১৩ মে, ২০২৬ | ১০:২৮ অপরাহ্ণ

নগরীর ব্রিজঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) রাত সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। এ সময় ধোঁয়ার কুণ্ডলী দেখে আশপাশের জাহাজগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, ‘এফবি ঐশী’ নামের একটি মাছধরার ট্রলারে আগুন লাগার খবর পেয়ে কর্ণফুলী মডার্ন ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে রাত ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

 

 

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট