সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) মোহাম্মদ নূরুল্লাহ নুরী। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। নূরুল্লাহ নুরী ২০০১ সালের ২৮ মে সহকারী কমিশনার হিসেবে চাকরিতে যোগদান করেন। চাকরি জীবনে তিনি সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার হিসাবে ভোলা, লক্ষীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙ্গামাটি জেলায় কর্মরত ছিলেন। পরে ইউএনও হিসেবে বান্দরবান ও ফেনী জেলার সোনাগাজীতে কর্মরত ছিলেন। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ভোলা, চাঁদপুর ও […]