আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। প্রেস উইং এক বার্তায় জানায়, প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলায় একটি করে ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এই কার্ড বিতরণ করা হবে। ধাপে ধাপে কর্মসূচিটি সম্প্রসারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। সরকার গঠনের পরপরই অগ্রাধিকার ভিত্তিতে এ উদ্যোগ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়। ঈদের আগেই হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের হাতে ‘ফ্যামিলি […]