সরকারি চাকরির আড়ালে দীর্ঘদিন ধরে ভয়ংকর প্রতারণার ফাঁদ পেতে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে রয়েছেন এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা। অভিযুক্তের নাম রাজিব দে (৩৭)। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চকরিয়ায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। রাজিব দে চকরিয়া পৌরসভার ভরামুহুরী হিন্দুপাড়া এলাকার কানুরাম দে প্রকাশ কানু ড্রাইভারের বড় ছেলে। স্থানীয়দের কাছে ‘ভদ্র ও বিশ্বাসযোগ্য সরকারি কর্মকর্তা’ হিসেবে পরিচয়কেই পুঁজি করে নারী-পুরুষসহ অর্ধশতাধিক মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে এই রাজিবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। […]