চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

চন্দনাইশে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৬

চন্দনাইশে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬

চন্দনাইশ সংবাদদাতা

৪ জুন, ২০২৬ | ১০:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) দিবাগত রাতে উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- চন্দনাইশ পৌরসভার সাদেক, মোহাম্মদ পাড়ার পারভীন আকতার (৩২), কাঞ্চননগরের মো. নাঈম উদ্দিন (২৭), সাতকানিয়ার আমিলাইশের মো. জাহেদ (২১), বরকলের মো. এহছান (৩২), মোহাম্মদপুরের সাকিবুল হোসেন (৩৩) ও জোয়ারা ফতেহ নগরের মঈন উদ্দিন মিনার (২৫)।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম সিকদার বলেন, গ্রেপ্তার আসামিদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/সিজান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট