তিনদিনের রাষ্ট্রীয় সফরে আজ (৪ জুন) বৃহস্পতিবার বাংলাদেশে এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
সফরের অংশ হিসেবে কাল (শুক্রবার) ঢাকা থেকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি। সেখানে তুরস্ক সরকার কর্তৃক পরিচালিত ফিল্ড হাসপাতালের মানবিক ও চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করবেন হাকান ফিদান।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় ৬ বছর পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর।
কূটনৈতিক ও স্থানীয় সূত্র জানা গেছে, তাঁর সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে এপ্রিল মাসে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বিশেষ আমন্ত্রণে তুরস্ক সফর করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মূলত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারণা এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে তিনি ওই সফর করেছিলেন। সেই ধারাবাহিকতা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতেই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর এই ফিরতি বাংলাদেশ সফর অনুষ্ঠিত হচ্ছে।
পূর্বকোণ/কায়ছার/এএইচ


















