হাটহাজারীতে কিচেন ডায়েরি নামক এক রেস্তোরাঁর টেবিল ও ঝুড়িতে জ্যান্ত পোকা (মেগট লার্ভা) পাওয়ার সংবাদ প্রকাশের পর সেই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। রবিবার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে পৌরসভার জাগৃতি ক্লাব সংলগ্ন শামস টাওয়ার দ্বিতীয় তলায় অবস্থিত ওই প্রতিষ্ঠানে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার বলেন, অভিযানের সময় রেস্টুরেন্টে মেয়াদ উত্তীর্ণ পণ্য, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়মের কারণে ওই […]