তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে ইসরাইল। এ জন্য একটি আন্তমন্ত্রণালয় কমিটি এবং বিচার মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে আইনি মামলা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার (২৭ সেপ্টেম্বর) আই২৪নিউজ এক প্রতিবেদনের বরাতে মিডল ইস্ট আই এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইন্টারপোলের মাধ্যমে নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য তুরস্ক আবেদন করেছে বলে এরদোয়ান ঘোষণা দেওয়ার পর এই পাল্টা পদক্ষেপ নিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর বিরুদ্ধে ২০২৪ […]