বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) দীর্ঘদিন বন্ধ থাকা পাটকলগুলো বেসরকারি ব্যবস্থাপনায় পর্যায়ক্রমে চালুর কার্যক্রম এগিয়ে নিচ্ছে সরকার। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, চলমান উদ্যোগ বাস্তবায়িত হলে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিজেএমসির ২৫টি পাটকলের মধ্যে ২০টি বেসরকারি খাতে লিজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১৭টির লিজ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ৯টি মিলে উৎপাদন শুরু হওয়ায় প্রায় সাড়ে ৯ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বাকি তিনটি, চট্টগ্রামের এমএম জুট মিল, […]