বাংলাদেশ থেকে ছেড়ে আসা জাজিরা এয়ারওয়েজের এক যাত্রীর কাছ থেকে বিপুল মাদক জব্দ করেছে কুয়েতের কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার ২১ সেপ্টেম্বর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৫-এ তল্লাশি চালিয়ে এক বাংলাদেশি প্রবাসীকে আটক করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস সূত্রে জানা যায়, আটক যাত্রীর কাছ থেকে ৪ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ৩১৯.৩ গ্রাম মেথঅ্যামফিটামিন এবং ৬ হাজার ২১১টি ইয়াবা উদ্ধার করা হয়। তবে ঐ যাত্রীর নাম পরিচয় প্রকাশ করা হয়নি। উদ্ধার মাদকদ্রব্য জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে তাকে স্থানীয় […]