চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ নিউজ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এই আদেশ জারি করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৩৪(২) ধারায় দেওয়া ক্ষমতাবলে সরকার জ্বালানি তেলের দাম ও বর্তমান পরিচালনা ব্যয় বিবেচনায় নিয়ে নতুন ভাড়ার হার নির্ধারণ করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর মিনিবাস এবং […]

২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৩:২১