অনলাইন জুয়ায় আসক্ত হয়ে দুই থেকে তিন লাখ টাকা ঋণগ্রস্ত হওয়ার পর তা পরিশোধের জন্য অভিনব কায়দায় নিজের অপহরণের নাটক সাজান মো. আরিফুর রহমান (২৯) নামের এক যুবক। পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হলেও শেষ পর্যন্ত চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে তাকে জীবিত উদ্ধার করেছে র্যাব-৭। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত […]