চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ

রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

৩ নভেম্বর, ২০২৬ | ৯:৩৮ অপরাহ্ণ

রাজধানীর রামপুরায় অবস্থিত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে মোটরসাইকেল নিয়ে এসে দুর্বৃত্তরা ককটেল দুটি বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, বিকেলে বিটিভি ভবনের সামনে পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতকারীরা। প্রাথমিক ধারণায় মনে করা হচ্ছে, মোটরসাইকেলে করে এসে ককটেল নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে দুর্বৃত্তরা।
 
ওসি আরও জানান, এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট