সারাদেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করা ফেনীর চাঞ্চল্যকর ও লোমহর্ষক ৪ তরুণ অপহরণের ঘটনার অন্যতম পলাতক আসামি জাহাঙ্গীরকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে । গ্রেপ্তার জাহাঙ্গীর টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গীখালী (জুম্মাপাড়া) এলাকার গোরা মিয়ার ছেলে। ১২ সেপ্টেম্বর দুপুরে বিষয়টি নিশ্চিত করে র্যাব ১৫ মিডিয়া কর্মকর্তা আ ম ফারুক জানান, র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে টেকনাফ […]