‘আলোর জন্য যুক্তি’ স্লোগানে ১০টি স্কুলের ৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে সম্পন্ন হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিতর্ক সংগঠন ‘দৃষ্টি চট্টগ্রাম’-এর নিয়মিত বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা ‘দৃষ্টি স্কুল অব ডিবেট’ (বাংলা ও ইংরেজি)-এর ৩৪তম ব্যাচের সমাপনী ও সমাবর্তন। শনিবার (১২ সেপ্টেম্বর) নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এই সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজিম উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, সংগঠক ও ব্যাংকার মোহাম্মদ তারেকুল ইসলাম, শিক্ষাবিদ বৃজেট ডায়েস, ব্যাংকার ও প্রাবন্ধিক […]