একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে ওঠে তার বেড়ে ওঠার পরিবেশ, শিক্ষা ও পরিবারের সহযোগিতার মধ্য দিয়ে। কন্যাশিশুর ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। তাদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস অর্জন এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে শৈশব থেকেই প্রয়োজন যথাযথ পরিচর্যা ও উৎসাহ। অনেক সময় পারিবারিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে মেয়েরা নিজেদের ইচ্ছা ও মতামত প্রকাশের সুযোগ পায় না। অথচ তাদের কথা মনোযোগ দিয়ে শোনা, সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়ার সুযোগ দেওয়া এবং পছন্দের বিষয়ে এগিয়ে যেতে উৎসাহিত করা আত্মবিশ্বাসী করে তুলতে পারে। […]