চট্টগ্রাম বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

শুক্র-শনি ছুটিসহ চাকরি দেবে নগদ

শুক্র-শনি ছুটিসহ চাকরি দেবে নগদ

অনলাইন ডেস্ক

৪ নভেম্বর, ২০২৬ | ৭:৫৪ অপরাহ্ণ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটির কোর ডাটা ইঞ্জিনিয়ারিং বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। মঙ্গলবার, ৩ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত।
 
 
আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
 
চাকরির বিবরণ
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
 
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ
 
বিভাগ: কোর ডাটা ইঞ্জিনিয়ারিং
 
পদসংখ্যা: নির্ধারিত নয়
 
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি
 
অন্যান্য যোগ্যতা: আর্থিক প্রযুক্তি (ফিনটেক) স্টার্টআপে দক্ষতা।
 
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
 
চাকরির ধরন: ফুল্টাইম
 
কর্মক্ষেত্র: অফিসে
 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
 
বয়সসীমা: উল্লেখ নেই
 
কর্মস্থল: ঢাকা
 
বেতন: আলোচনা সাপেক্ষে
 
অন্যান্য সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, বিমা, সাপ্তাহিক ২ দিন (শুক্র-শনিবার) ছুটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
 
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
 
আবেদনের শেষ সময়: ১৪ নভেম্বর ২০২৬। 
 
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন