দ্বিতীয় পর্ব| পাকিস্তানের শিক্ষা: ডিগ্রি আছে, কিন্তু জনবল কম| পাকিস্তানে College of Physicians and Surgeons Pakistan-এর অধীনে FCPS I MCPS Family Medicine চালু রয়েছে| বিভিন্ন বিশ্ববিদ্যালয় Certificate I Diploma in Family পরিচালনা করে এবং WHO -সমর্থিত কর্মসূচিও হয়েছে| তবুও পাকিস্তানের প্রাথমিক স্বাস্থ্যসেবার বড় অংশ এখনো এমনGeneral Practitioner I Medical Officer দের মাধ্যমে পরিচালিত হয়, যাঁদের অনেকের ঋধসরষু গবফরপরহব-এ আনুষ্ঠানিক প্রশিক্ষণ নেই|
পাকিস্তানের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ| কারণ বাংলাদেশেও শুধু FCPS Family Medicine চালু থাকলেই জাতীয় পর্যায়ে পর্যাপ্ত Family Physician তৈরি হবে না| এর জন্য প্রয়োজন আলাদা প্রতিষ্ঠান, পর্যাপ্ত প্রশিক্ষণ আসন,স্বীকৃত কমিউনিটি প্রশিক্ষণকেন্দ্র, সরকারি পদ এবং স্পষ্ট পেশাগত মর্যাদা|
বর্তমান FCPS Family Medicine:একটি ‘ঘুমন্ত বীজ’ BCPS Family Medicine চালু করে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে| এটিকে অস্বীকার করার সুযোগ নেই| তবে বাস্তবে এই শাখাটি এখনো একটি ‘ঘুমন্ত বীজের’ মতো- সম্ভাবনা আছে, কিন্তু প্রয়োজনীয় আলো, পানি, মাটি ও পরিচর্যা পায়নি|
অল্পসংখ্যক চিকিৎসক এই কোর্স সম্পন্ন করেছেন| তরুণ চিকিৎসকদের কাছে এর ক্যারিয়ার পথ স্পষ্ট নয়| উপজেলা, জেলা বা নগর প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থায় Family Medicine Specialist-এর নির্দিষ্ট পদ নেই| মেডিকেল কলেজে পর্যাপ্ত একাডেমিক বিভাগ নেই| জনগণও একজন FCPS Family Medicine বিশেষজ্ঞ ও সাধারণ এমবিবিএস চিকিৎসকের ভূমিকার পার্থক্য জানেন না|
অতএব, এখন প্রশ্ন করা প্রয়োজনFamily Medicine কে BCPS এর ভেতরে একটি ক্ষুদ্র fellowship হিসেবে রেখে দেওয়া হবে, নাকি দেশের প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা বদলানোর জন্য একটি স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলা হবে?
আমার প্রস্তাব হলো, বর্তমান FCPS Family Medicine কে হঠাৎ বন্ধ না করে একটি পরিকল্পিত রূপান্তরের মাধ্যমে নতুন College of Family Medicine-এর অধীনে নিয়ে আসা| বর্তমান প্রশিক্ষণার্থী ও FCPS ডিগ্রিধারীদের অধিকার ও মর্যাদা সম্পূর্ণভাবে সংরক্ষণ করতে হবে| তাঁদেরই নতুন কলেজের প্রতিষ্ঠাতা ঋবষষড়, শিক্ষক, পরীক্ষক ও নীতিনির্ধারক হিসেবে অন্তর্ভুক্ত করা উচিত|
নতুন কলেজ পূর্ণাঙ্গভাবে চালু হলে ধীরে ধীরে নতুন Fellow ভর্তি বন্ধ করে FCPS Family Medicine এর প্রশিক্ষণ ও সার্টিফিকেশনের প্রধান দায়িত্ব স্বাধীন College of Family Medicine-এর হাতে দেওয়া যেতে পারে|
প্রস্তাবিত প্রশিক্ষণপথ : বাংলাদেশের বাস্তবতায় প্রশিক্ষণপথ হতে পারে: MBBS → এক (১)বছরের ইন্টার্নশিপ → জাতীয় ভর্তি পরীক্ষা → দুই (২)বছরের Family Medicine Residency → জাতীয় বোর্ড পরীক্ষা → Specialist Family Physician
প্রশিক্ষণের মধ্যে থাকতে হবে: মেডিসিন, শিশু, গাইনি ও প্রসূতি; মানসিক স্বাস্থ্য ও আসক্তি চিকিৎসা, জরুরি চিকিৎসা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি ও দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও টিকাদান, মাতৃ, শিশু, কিশোর ও প্রবীণ স্বাস্থ্য ছোটখাটো সার্জিক্যাল প্রক্রিয়া প্যালিয়েটিভ ও জীবনাবসানকালীন সেবা, কমিউনিটি ও গ্রামীণ স্বাস্থ্য, যোগাযোগ ও কাউন্সেলিং, ডিজিটাল রেফারেল, গবেষণা ও মানোন্নয়ন| প্রশিক্ষণের বড় অংশ মেডিকেল কলেজে নয়, বরং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, নগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং স্বীকৃত Family Practice-এ হওয়া উচিত|
College of Family Medicine এর দায়িত্ব : প্রস্তাবিত কলেজটি জাতীয় competency-based curriculum তরি করবে| প্রশিক্ষণকেন্দ্র ও প্রশিক্ষক স্বীকৃতি দেবে| জাতীয় বোর্ড পরীক্ষা ও specialist certification পরিচালনা করবে| বিদ্যমান GP I Medical Officer দের জন্য রূপান্তর প্রশিক্ষণ চালু করবে| Continuing Professional Development বাধ্যতামূলক করবে| জাতীয় রেফারেল নীতিমালা ˆতরি করবে| Family Medicine ও স্বাস্থ্যব্যবস্থা গবেষণা উন্নত করবে| WONCA এবং আন্তর্জাতিক Family Medicine কলেজগুলোর সঙ্গে সহযোগিতা করবে| Family Physicianএর ন্যায্য বেতন, মর্যাদা ও কর্মপরিধির পক্ষে নীতিগত অ্যাডভোকেসি করবে| গ্রামীণ ও শহুরে জনগোষ্ঠীর মধ্যে বিশেষজ্ঞ বণ্টনের ˆবষম্য পর্যবেক্ষণ করবে| সরকারি চাকরির কাঠামো না বদলালে তরুণেরা আসবেন না|
শুধু ডিগ্রি চালু করলে হবে না| সম্মানজনক চাকরি না থাকলে তরুণ চিকিৎসকেরা Family Medicine বেছে নেবেন না| প্রয়োজন— প্রতিটি উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে Consultant Family পদ, জেলা হাসপাতালে Family Medicineবিভাগ, মেডিকেল কলেজে পূর্ণাঙ্গ একাডেমিক বিভাগ, নগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে Family Physician নিয়োগ, শিক্ষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদ, গ্রামীণ সেবার জন্য বিশেষ আর্থিক ও পেশাগত প্রণোদনা, সরকারি ও বেসরকারি উভয় খাতে Family Physician কে বিশেষজ্ঞ মর্যাদা, পদোন্নতির ব্যবস্থা|
দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতা দেখিয়েছে, ডিগ্রি থাকলেও যদি সরকার Family Physician-এর ভূমিকা পরিষ্কার না করে, তবে তাঁরা Medical Officer হিসেবেই থেকে যেতে পারেন| বাংলাদেশকে শুরু থেকেই এই ভুল এড়াতে হবে|
রেফারেল ব্যবস্থা কীভাবে কাজ করবে : প্রতিটি নাগরিককে একটি নির্দিষ্ট Family Physician বা প্রাথমিক স্বাস্থ্যসেবা দলের সঙ্গে যুক্ত করতে হবে| রোগীর প্রথম যোগাযোগ হবে সেই পর্যায়ে|Family Physician প্রয়োজন হলে ডিজিটাল রেফারেলের মাধ্যমে রোগীকে জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ বা বিশেষায়িত কেন্দ্রে পাঠাবেন| বিশেষজ্ঞ চিকিৎসার পর রোগীকে আবারFamily Physician-এর কাছে ফেরত পাঠাতে হবে| একে বলা হয় counter-referral reverse referral| এই দ্বিমুখী ব্যবস্থা ছাড়া চিকিৎসার ধারাবাহিকতা ˆতরি হয় না| তবে হার্ট অ্যাটাক, স্ট্রোক, গুরুতর ট্রমা, প্রসূতি-জরুরি অবস্থা বা জীবনহানির আশঙ্কায় রেফারেল ছাড়াই সরাসরি জরুরি সেবায় যাওয়ার সুযোগ অবশ্যই থাকবে|
উপসংহার : কানাডা দেখিয়েছে, একটি স্বাধীন কলেজ Family Medicine-কে স্বাস্থ্যব্যবস্থার কেন্দ্রবিন্দুতে নিয়ে যেতে পারে| নাইজেরিয়া দেখিয়েছে, উন্নয়নশীল দেশেও দীর্ঘমেয়াদি কাঠামোবদ্ধ প্রশিক্ষণের মাধ্যমে Family Medicine প্রতিষ্ঠা করা সম্ভব| ভারত দেখিয়েছে, Family Medicine কে জাতীয় পোস্টগ্র্যাজুয়েট কাঠামোয় অন্তর্ভুক্ত করা যায়| পাকিস্তান দেখিয়েছে, Fellowship I Diploma থাকলেও জনবল, চাকরি ও রেফারেল ব্যবস্থা না থাকলে প্রাথমিক স্বীস্থ্যসেবার ঘাটতি থেকে যায়| আর দক্ষিণ আফ্রিকা দেখিয়েছে, বিশেষজ্ঞ স্বীকৃতি অর্জনের পরও অ্যাডভোকেসি থামে না| সরকারি পদ, বাজেট, নিয়োগ, মর্যাদা, পারিশ্রমিক এবং কর্মপরিধির জন্য দীর্ঘদিন কাজ করতে হয়|
বাংলাদেশের তাই শুধু একটি নতুন ডিগ্রি নয়, একটি পূর্ণাঙ্গ জাতীয় প্রতিষ্ঠান প্রয়োজন College of Family Medicine Bangladesh. বর্তমান FCPS Family Medicine একটি গুরুত্বপূর্ণ শুরু, কিন্তু জাতীয় প্রয়োজন পূরণের জন্য তা যথেষ্ট নয়| এটিকে পরিকল্পিতভাবে একটি স্বাধীন কলেজে রূপান্তর করতে হবে, বর্তমান Fellow ও প্রশিক্ষণার্থীদের মর্যাদা সংরক্ষণ করে| প্রথমে প্রশিক্ষিত Family Physician তেরি করতে হবে| এরপর প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী হবে| আর শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবার ওপর ভিত্তি করেই কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে উঠবে| Family Medicine কোনো নিম্নস্তরের চিকিৎসা নয়; এটি সমগ্র স্বাস্থ্যব্যবস্থার প্রবেশদ্বার, সমন্বয়ক এবং দীর্ঘমেয়াদি অভিভাবক| (সমাপ্ত)
লেখক: রেডিয়েশন অনকোলজিস্ট, সেইন্টজন রেজিওনাল হসপিটাল, নিউব্রান্সউইক; এসিস্টেন্ট প্রফেসর, ডালহাউসী ইউনিভার্সিটি, কানাডা
পূর্বকোণ/রেহেনুমা













