চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

সোনারগাঁয়ে গ্যাস বিস্ফোরণ, ৪ দিন পর দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

গ্যাস বিস্ফোরণ: প্রাণ গেল দগ্ধ স্বামী-স্ত্রীর

অনলাইন ডেস্ক

১৫ অক্টোবর, ২০২৬ | ৬:৪২ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাসের চাপ বৃদ্ধির কম্প্রেসার লাইনের বিস্ফোরণে দগ্ধ হওয়ার চারদিন পর স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরীফ হোসেন (৩৪) ও তার স্ত্রী রোজিনা আক্তার (৩০)।

 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সার্জন সুলতান মাহমুদ শিকদার তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণে রোজিনার শরীরের ৬০ শতাংশ এবং শরীফের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে রোজিনা এবং ভোর ৪টার দিকে শরীফের মৃত্যু হয়।

 

 

এ ঘটনায় আরও দুজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- শরীফের শ্যালক রিয়াজ ও ভবনটির তত্ত্বাবধায়ক রনি মিয়া। তাদের শরীরের যথাক্রমে ৪০ ও ৭০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

 

 

এর আগে শনিবার রাত দেড়টার দিকে সোনারগাঁয়ের কাঁচপুরের সোনাপুর উত্তরপাড়া গ্রামের শাহ আলম মিয়ার ছয়তলা ভবন ইসলাম টাওয়ারের দ্বিতীয় তলার একটি কক্ষে গ্যাসের চাপ বৃদ্ধির কম্প্রেসার লাইনে বিস্ফোরণ ঘটে। এতে শরীফ, তার স্ত্রী রোজিনা, শ্যালক রিয়াজ ও ভবনটির তত্ত্বাবধায়ক রনি মিয়া দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট