বাংলাদেশ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটি গঠন করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ ইয়াকুব খান বাবুকে সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী মিনহাজ মাহবুবকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে দুই বছর।
গত ১১ অক্টোবর বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ কুদরত-ই-খোদা তোতন ও সাধারণ সম্পাদক এ.এম. ফয়েজ হোসেনের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে আলহাজ্ব মুহাম্মদ জাহেদ হোসেনকে। সহসভাপতি হয়েছেন মুহাম্মদ মাসুদ খান, এম কামাল উদ্দিন মাসুদ ও মুহাম্মদ মান্নান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ খলিল। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ বাহাদুর খান, আব্দুর রাজ্জাক ও মুহাম্মদ মোক্তার আহমদ।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন রমজান আলী মুরাদ এবং সহসাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইলিয়াস। অর্থ সম্পাদক করা হয়েছে মুহাম্মদ আব্বাস আলীকে। প্রচার সম্পাদক নাজিম উদ্দিন মুন্সি এবং সহপ্রচার সম্পাদক মুহাম্মদ আবু বক্কর।
এ ছাড়া সমাজকল্যাণ সম্পাদক শাহনাজ বেগম নিপা, দপ্তর সম্পাদক মুহাম্মদ সুমন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো. মোর্শেদ, পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হাজী মুহাম্মদ বেলাল, নারী বিষয়ক সম্পাদিকা কামরুন্নেছা বেগম, মানবাধিকারবিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন, যুববিষয়ক সম্পাদক মুহাম্মদ হাসান মনসুর, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মুহাম্মদ হেলাল, শ্রমবিষয়ক সম্পাদক মুহাম্মদ রিয়াদ, শিক্ষা ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মো. হোসেন এবং যোগাযোগবিষয়ক সম্পাদক হয়েছেন নবী হোসেন।
কমিটির কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মুহাম্মদ আজাদ আকবর, মুহাম্মদ সিরাজুল ইসলাম, মুহাম্মদ সেলিম ও মুহাম্মদ আলী।
নবগঠিত এ কমিটির মাধ্যমে চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।


















