চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

হত্যা মামলায় গ্রেপ্তার মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী

হত্যা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদির বাবা মাইটিভি চেয়ারম্যান নাসির উদ্দিন

অনলাইন ডেস্ক

১৫ অক্টোবর, ২০২৬ | ৭:১৬ অপরাহ্ণ

জুলাই আন্দোলনে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় কলেজ শিক্ষার্থী মাহফুজুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে। তিনি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।

এ মামলায় গ্রেপ্তার দেখাতে গত ১৩ অক্টোবর আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই আব্দুল ওহিদ। ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূইয়া সেই আবেদনের বিরোধিতা করেন।

শুনানি শেষে বিচারক তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বরের গোলচত্বর এলাকায় আন্দোলনে অংশ নেন মাহফুজ।

দুপুরের দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।
এ ঘটনায় গত বছরের ১৪ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের মামলা দায়ের করা হয়।

গত বছর ১৭ আগস্ট রাজধানীর গুলশান থানাধীন এলাকা থেকে নাসিরকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৮ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই থেকে তিনি কারাগারে আটক আছেন।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট