চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম রেঞ্জে একদিনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৮০ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১২ নভেম্বর, ২০২৬ | ৭:০২ অপরাহ্ণ

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জে এক দিনে ১ হাজার ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৫২৪ জনকে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৮০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার (১২ নভেম্বর) এসব অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রকাশিত পরিসংখ্যানে অভিযানের বিস্তারিত তথ্য জানানো হয়।

 

পরিসংখ্যান অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৮৯ জন, আগের মামলায় ১৭৭ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ২৮ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৬৪ জন, গ্রেপ্তারি পরোয়ানায় ১২৫ জন এবং সাজা পরোয়ানায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মাদকসংক্রান্ত অপরাধে ৫৬ জন মাদকসেবী ও ৩৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে ৫ হাজার ২০০ টাকা অর্থদণ্ডও আদায় করা হয়েছে। এসব ঘটনায় ২৬টি মাদক মামলা করা হয়েছে।

 

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৮০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ৪২, কক্সবাজারে ১৬, কুমিল্লায় ৪২, ব্রাহ্মণবাড়িয়ায় আট, চাঁদপুরে ১৩, নোয়াখালীতে ১১, লক্ষ্মীপুরে ১৫, ফেনীতে ছয়, রাঙামাটিতে নয় এবং খাগড়াছড়িতে ১৮ জন রয়েছেন।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট