চট্টগ্রাম শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি ধরা

অনলাইন ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২৬ | ১:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের পাহাড়তলীতে সংঘবদ্ধ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. মনসুর (৪১) কে গ্রেপ্তার করেছে এসআরবি-৭।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টা ৫০ মিনিটে পাহাড়তলী থানাধীন লোহারপুল সরাই পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনসুর ফটিকছড়ির ভুজপুর থানার চানপুরের করিমপুর পাড়ার নুরুল আলম প্রকাশ নুরুল ইসলামের ছেলে।

এসআরবি-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি জানতে পারে ওয়ারেন্টভুক্ত আসামি মনসুর পাহাড়তলী এলাকায় অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার আসামিকে ভুজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/নুসরাত/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট