চট্টগ্রাম নগরে বকেয়া পানির বিল পরিশোধ ও গভীর নলকূপের লাইসেন্স গ্রহণের জন্য মাইকিং করেছে চট্টগ্রাম ওয়াসা। বৃহস্পতিবার রাজস্ব আদায় ত্বরান্বিত করার লক্ষ্যে মাদারবাড়ী এবং আন্দরকিল্লা এলাকায় মাইকিং করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম।
তিনি জানান, পানির বকেয়া বিল এবং গভীর নলকূপকে লাইসেন্সিং এর আওতায় আনার লক্ষ্যে আজ বৃহস্পতিবার মাদারবাড়ী এবং আন্দরকিল্লা এলাকায় মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ওয়াসার পক্ষ থেকে সকল গ্রাহককে যথাসময়ে পানির বিল পরিশোধ করা এবং গভীর নলকূপের লাইসেন্স গ্রহণ অনুরোধ করা হচ্ছে।
পূর্বকোণ/আরআর

















