চট্টগ্রামের ফয়’স লেক এলাকার প্রিন্স আবাসিক হোটেল থেকে বিপুল সংখ্যক তরুণ-তরুণীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (২২সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে পুলিশ এই হোটেলটিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম। তিনি জানান অভিযান এখনও চলমান বিস্তারিত পরে জানানো হবে।
পূর্বকোণ/আরআর
















