চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করা রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হোসেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হাছান মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
অধ্যাপক ড. মো. কামরুল হোসেন চলতি বছরের ৩১ মার্চ থেকে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া বলেন, নতুন প্রক্টর হিসেবে অধ্যাপক কামরুল হোসেনের নিয়োগ চিঠি ইস্যু করা হয়েছে। তিনি ১ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, এতদিন সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছি। এখন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা রক্ষা, বিশ্ববিদ্যালয়কে সবসময় সচল রাখা এবং পড়ালেখার পরিবেশ সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে কাজ করে যাব।
পূর্বকোণ/পিআর
















