চট্টগ্রাম সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে একদিনে আরও ১২৬ জন ডেঙ্গু আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:২৭ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি মাসে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫৩ জনে। সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৪ জন, ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৩ জন, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৩ জন এবং বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ৪৩ জন রয়েছেন

 

চলতি বছর এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ৩ হাজার ৫৮৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালগুলোতে ৩ হাজার ১৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৫৭৬ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এ সময়ে মোট ১৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট