চট্টগ্রাম সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৯৭ 

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৯৭ 

অনলাইন ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ অফিস থেকে এই তথ্য জানানো হয়।
 
 
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন মামলায় চট্টগ্রাম রেঞ্জে মোট ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  অভিযানে ১১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তিনজন মাদক বহনকারী এবং ১০৭ জন মাদকসেবী। এছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় ২৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মাদকসংক্রান্ত অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১৩৭ জন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা দায়ের করা হয়েছে।
 
 
তিনি আরও জানান, নিয়মিত মামলায় ৭৫ জন, পূর্ববর্তী মামলায় ১২৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৭ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১০ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৫ জন, পরোয়ানামূলে ৯২ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জন রয়েছেন। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ১১ হাজার ৮৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। অভিযানে ১৮ হাজার ৩১২ পিস ইয়াবা, ১৯৫ গ্রাম গাঁজা এবং ১০৭ লিটার ৪৫০ মিলিলিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট