চট্টগ্রাম সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

পতেঙ্গায় ২ টন কয়লাসহ দুইটি কাঠের বোট জব্দ

পতেঙ্গায় ২ টন কয়লাসহ দুইটি কাঠের বোট জব্দ

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে ২ টন খনিজ কয়লা ও চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি কাঠের বোট জব্দ করেছে কোস্ট গার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
 
রবিবার (২০ সেপ্টেম্বর) পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা।
 
বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, সন্দেহজনক ২টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ২ টন খনিজ কয়লা ও চোরাচালান কাজে ব্যবহৃত ২টি সাম্পান বোট জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা কয়লা ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট