চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় আহত পথচারীর চমেকে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৭ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:৪৯ অপরাহ্ণ

পটিয়ায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় আহত সজীব দে (৪৫) নামের এক পথচারীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতলে মৃত্যু হয়েছে । সোমবার ( ৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে আহতকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। 

 

নিহত সজীব দে পটিয়া উপজেলার ১৬নং কচুয়া ইউনিয়নের চক্রশালা এলাকার হরিপদ দে এর ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনর্চাজ নুরুল আলম আশেক জানান, হাসপাতালে আনায়নকারী অভি  দে এর  দেয়া তথ্য মতে জানা গেছে চট্টগ্রামের পটিয়া থানাধীন জলুয়ার দীঘির পাড় এলাকায় ভিকটিম রাস্তা পারাপারের সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে ভিকটিমকে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে  কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে মৃত ব্যক্তির লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট