চট্টগ্রাম শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

সেচ্ছাসেবক দলের সদস্য সোলায়মান রুবেলের সদস্যপদ স্থগিত

সেচ্ছাসেবক দলের সদস্য সোলায়মান রুবেলের সদস্যপদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২৬ | ৪:১৪ অপরাহ্ণ

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকার অভিযোগে পাঁচলাাইশ ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ডের সেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ সোলায়মান রুবেলের সদস্যপদ স্থগিত করা হয়েছে । চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু গতকাল শুক্রবার (১৩ আগস্ট) রাতে পূর্বকোণকে এই তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে মঙ্গলবার ( ১১ আগস্ট) চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মো.জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

 

আহবায়ক বেলায়েত হোসেন বুলু পূর্বকোণকে বলেন, মোহাম্মদ সোলায়মান রুবেলের বিরুদ্ধে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ যাচাই বাচাই শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, যার কারণে তার সদস্য পদ স্থগিত করা হয়েছে।

 

সিএমপির বেশ কয়েকটি থানায় খোঁজ নিয়ে জানা গেছে, মোহাম্মদ সোলায়মান রুবেলের নামে বায়েজিদ, পাঁচলাইশ, কোতোয়ালী থানায় অস্ত্র, মাদক ও ভাঙচুরের একাধিক মামলা আছে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট