চট্টগ্রাম শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

কাজীর দেউড়ি-লালখান বাজার পর্যন্ত উচ্ছেদ অভিযান চসিকের

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২৬ | ৫:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি ও লালখান বাজার পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অভিযানে দুই পাশের ফুটপাতে থাকা সকল প্রকাল টং দোকান ও ফুড কোর্ট উচ্ছেদ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

 

তিনি জানান, কাজির দেউড়ি মোড় থেকে লালখান বাজার মোড় পর্যন্ত এস এস খালেদ রোডে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে উভয় পাশের ফুটপাত দখলকারী টং দোকান ও ফুড কোর্ট উচ্ছেদ করে সর্বসাধারণের চলাচলের জন্য ফুটপাত উম্মুক্ত করে দেওয়া হয়। অভিযানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারী, সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট