চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় ফুটপাতের ৫০০ অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। বুধবার বিকেলে নগরীর চাক্তাই ব্যাংক এশিয়া থেকে নতুন ব্রিজ গোলচত্বর পর্যন্ত রাস্তার উভয় পাশে ফুটপাতে এই অভিযান পরিচালিত হয়েছে।
অভিযান পরিচালনা করেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা।
এছাড়া একই অভিযানে চান্দগাঁওয়ের পাঠানিয়াগোদা ও হাজেরা তজু ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে রাস্তার ফুটপাত দখলমুক্ত করা হয় এবং শতাধিক অবৈধ টং দোকান অপসারণ করা হয়।
পূর্বকোণ/আরআর















