চট্টগ্রাম রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১ আগস্ট, ২০২৬ | ১০:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ- যুবলীগের মিছিলের প্রস্তুতিকালে ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মো. আসাদ রায়হান, মোহাম্মদ নুরুন্নবী, মোহাম্মদ খায়ের, মো.জুয়েল, মোহাম্মদ তুষার, মোহাম্মদ কায়সার আহমেদ।

 

পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডবলমুরিং থানার পাঠানটুলি আজিজ বোর্ডিংয়ের পাশে বড়ুয়াপাড়াগামী সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রায় ২০০ থেকে ২৫০ জন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী মিছিল করার জন্য ওই এলাকায় জড়ো হচ্ছেন এমন খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশ অভিযান চালায়।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট