চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হককে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-৭। জিয়াবুল হক নগরীর বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকার রহমত উল্লাহর ছেলে।
সোমবার (১০ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে কক্সবাজার সদর থানাধীন হোটেল-মোটেল জোন এলাকার বাগানবাড়ি রেস্তোরাঁর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জিয়াবুল হক কক্সবাজার সদর থানা এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জিয়াবুল হক বায়েজিদ বোস্তামী থানার মামলা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তাকে বায়েজিদ বোস্তামি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর















