চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় কমেছে পাসের সংখ্যা। এবার পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ। গতবছর ছিল ৭২ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন, গতবছর পেয়েছিল ১১ হাজার ৮৪৩ জন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে এসব তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী।
তথ্য অনুযায়ী এবার পাস করেছে ৭৭ হাজার ৪৫৩ হাজার শিক্ষার্থী, যা গত বছর ছিল ১ লাখ ১ হাজার ১৮১ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ। যা গত বছর ছিল ৯২ দশমিক ৫৭ শতাংশ। ব্যবসায় শিক্ষায় ৬০ দশমিক ১২ শতাংশ যা গত বছর ছিল ৭৩ দশমিক ৫৪ শতাংশ এবং মানবিক বিভাগে ৩৮ দশমিক ৭৯ শতাংশ যা গত বছর ছিল ৫৫ দশমিক ০২ শতাংশ।
এসএসসিতে এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ছাত্র ৫৬ হাজার ৩২৫ জন এবং ছাত্রী ৭৪ হাজার ৩৪৩ জন।
বিভাগ ভিত্তিক হিসাবে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ছাত্র ১৫ হাজার ৪৩৪ জন ও ছাত্রী ১৯ হাজার ৫৪৬ জন, মানবিকে ছাত্র ১৩ হাজার ৭৩১ জন ও ছাত্রী ৩০ হাজার ২২৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্র ২৭ হাজার ১৬০ জন ও ছাত্রী ২৪ হাজার ৫৭০ জন।
পূর্বকোণ/নুসরাত















