কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে দিনের শেষ কর্মসূচিতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে দলের সাংগঠনিক সভায় যোগ দেন। সভায় চট্টগ্রামের সাংগঠনিক কার্যক্রম, দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা এবং নেতাকর্মীদের বিভিন্ন বিষয় নিয়ে নির্দেশনা দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ররিবার (৯ আগস্ট) রাত সোয়া ৮টায় নগরের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত এ সাংগঠনিক সভায় যোগ দেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ। সাংগঠনিক সভায় চট্টগ্রাম মহানগর বিএনপি, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পূর্বকোণ/আরআর















