চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার ধর্ষণ মামলার প্রধান আসামি মো. শাহজাহানকে (২০) গ্রেপ্তার র্যাব। শনিবার (৮ আগস্ট) ভোর ৫টায় ঢাকার গাজীপুর এলাকার জয়দবেপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহজাহান নোয়াখালী জেলার হাতিয়া থানার ননা মিয়া হাজীর বাড়ির মো. আবু তাহের সেলিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ থানার ধর্ষণ মামলার প্রধান আসামি মো. শাহজাহানকে গাজীপুর এলাকার জয়দবেপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর















