চট্টগ্রাম শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে ৬ দিনে ১৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত

চট্টগ্রামে ৬ দিনে ১৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত

৭ আগস্ট, ২০২৬ | ৮:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ফলে চলতি আগস্ট মাসের প্রথম ছয় দিনেই আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭৮ জনে দাঁড়িয়েছে।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, বর্তমানে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৫০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৭৪ জন রোগী ভর্তি আছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে।

 

এছাড়াও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ১৭ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৭ জন, চট্টগ্রাম সিএমএইচ-এ ৬ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৬ জন এবং অন্যান্য বেসরকারি হাসপাতালে ৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট