চট্টগ্রাম শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে কোতোয়ালীতে ১৯ মামলার আসামি দুলাল গ্রেপ্তার

চট্টগ্রামে কোতোয়ালীতে ১৯ মামলার আসামি দুলাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৭ আগস্ট, ২০২৬ | ৬:৩২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ১৯ মামলার আসামি সালাহ উদ্দীন দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার সালাহ উদ্দীন দুলাল খাতুনগঞ্জ আমির মার্কেট এলাকার বাসিন্দা।

 

কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মো. সেকান্তর মিয়া জানান, সালাহ উদ্দীন দুলাল অস্ত্র আইনের একটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র, ডাকাতির চেষ্টা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট