চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

সদরঘাটে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

সদরঘাটে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৬ আগস্ট, ২০২৬ | ১১:০০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর সদরঘাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহিন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার সময় পশ্চিম মাদারবাড়ির ১ নং গলির আব্দুল সালাম মসজিদের সামনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

হাসপাতালে আনায়নকারী মো. দিদারের (২৮) দেওয়া তথ্যমতে, আব্দুল সালাম মসজিদের সামনে অজ্ঞাত কারণে ছুরিকাঘাতে আহত হয় শাহিন। পরে তাকে আমরা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বিস্তারিত ঠিকানা জানা যায়নি।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট